নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি পদ থেকে দ্বারিকানাথ পন্ডা কে সরিয়ে দিল গ্রামবাসীরা - The News Lion

নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি পদ থেকে দ্বারিকানাথ পন্ডা কে সরিয়ে দিল গ্রামবাসীরা

 


দি নিউজ লায়নঃ  ২০১১ সালের ৭ ই জানুয়ারি লালগড় থানার নেতাই গ্রামে গণ হত্যার ঘটনাটি ঘটে।নিরীহ ৯ জন গ্রামবাসীরা সিপিএমের হার্মাদ দের গুলিতে মৃত্যু হয়,আহত হয় ২৮ জন । যার ফলে লালগড়ের নেতাই গ্রামবাসীদের উদ্যোগে তৈরি করা হয় নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটি। সেই কমিটির সভাপতি পদে ছিলেন নেতাই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বারিকানাথ পন্ডা।  ২০২১সালের ৭ই জানুয়ারি নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে ছিলেন। 


 যা ভালো মনে মেনে নেয়নি নেতাই গণহত্যায় নিহত দের পরিবার ও আহতরা এবং নেতাই গ্রামের গ্রামবাসীরা। তাই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দ্বারিকানাথ পন্ডা কে সভাপতির পদ থেকে সরানোর তোড়জোড় শুরু হয়ে যায় । মঙ্গলবার নেতাই গ্রামে নিহতের পরিবার ও আহতদের পাশাপাশি গ্রামবাসীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন হয়। নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি পদ থেকে দ্বারিকানাথ পন্ডাকে সরিয়ে নতুন সভাপতি করা হয় নেতাই গ্রামের বাসিন্দা  নন্তুঅধিকারী কে। সেই সম্পাদক করা হয় দুইজনকে সন্দ্বীপ জানা ও সরজিত রায় কে। 


নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে ঝাড়গ্রাম এর বিধায়ক তথা রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা  হাঁসদা কে।এছাড়াও নিহতদের পরিবারের সদস্যরা যেমন রয়েছে তেমনি ওই কমিটিতে রয়েছেন আহতরা ও নেতাই গ্রামের গ্রামবাসীরা ।নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায়। তিনি বলেন দ্বারিকানাথ পন্ডা সভাপতি পদে থেকে কোনো কাজ করেননি। তাই তাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে নন্তু অধিকারী কে।  এখন থেকেই  নন্তু অধিকারী কাজ করবেন বলেও তিনি জানান। তবে দ্বারিকানাথ পন্ডা  কে ফোন করা হলে তার ফোনের সুইচ অফ থাকায় তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.