একই দিনে নন্দীগ্রামে সিআইডি এবং সিবিআই - The News Lion

একই দিনে নন্দীগ্রামে সিআইডি এবং সিবিআই

 


দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে একই দিনে পৃথক মামলার তদন্তে সিআইডি এবং সিবিআই। মঙ্গলবার সকালে নন্দীগ্রাম বিরুলিয়া বাজার সংলগ্ন এলাকায় সিআইডি-র একটি প্রতিনিধিদল আসেন । নির্বাচনের প্রচার করতে এসে মুখ্যমন্ত্রী বিরুলিয়া বাজারে হামলার মুখে পড়েন। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। তদন্তের ভার যায় সিআইডির হাতে। মঙ্গলবার সকালে সিআইডির প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকার সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ আধিকারিক এর সঙ্গে কথা বলেন। ভিডিওগ্রাফি করেন  সিআইডির প্রতিনিধিদল। সিআইডি সূত্রের খবর মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ান এদিন নেয়া হলো। 


ঠিক কীভাবে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা সমস্ত বক্তব্যই ভিডিওগ্রাফি করা হয়েছে পরবর্তীতে এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগোবেন সিআইডি আধিকারিকরা বলে সূত্রের খবর। অন্যদিকে এদিন ই  নন্দীগ্রামে ভোট পরবর্তী সময়ে তিনজনের মৃত্যুর তদন্তে আসে সিবিআই। মঙ্গলবার সকালে একটি প্রতিনিধিদল নন্দীগ্রামে যান। 


সূত্রে খবর তারা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য নন্দীগ্রামে ভোট পরবর্তী সময়ে এবং ভোট গ্রহণের দিন এবং তার আগে প্রচুর বহিরাগত ঢোকানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কার্যত হামলা হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের ওপর এই সমস্ত বিষয়গুলি ও যেন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকেরা তৃণমূল কর্মী নিহত হয়েছিলেন বিজেপির হামলার তদন্ত যেন সমানভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.