শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ  শ্যামপুর ২ নং ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুরে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলো। শনিবার ভগবতীপুরে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাছরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া। তিনি বলেন এইসব বিজেপি কর্মী দীর্ঘদিন ধরেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আজ ওদের দলে নেওয়া হল। আগামী দিনে এই রকম আরো অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন শ্যামসুন্দর মেটিয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.