ভারত-বাংলাদেশ সীমান্তে ছিন্নমস্তা পূজা, উৎসবের আমেজ গোটা গ্রামে
দি নিউজ লায়নঃ কড়া বিধি নিষেধের মধ্য দিয়ে করোনা আবহে ছিন্নমত্তা কালীপুজো অনুষ্ঠিত হলো সীমান্ত গ্রাম সাহেবগঞ্জে। এবছর 43 তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এদিন রাতে সেখানে আসেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী, দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস সহ আরো অনেকেই।
জানা যায়, সাহেবগঞ্জ ছিন্নমস্তা সৎকার সমিতির পরিচালনায় করোনা আবহে গত বছরের মতো এবারও শুধুমাত্র কমিটির সদস্যরা এবং কিছুসংখ্যক ভক্তবৃন্দ এর উপস্থিতিতে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সাহেবগঞ্জ সীমান্তবর্তী মহাশ্মশানে ছিন্নমস্তা মন্দিরে এই পূজা হয়ে আসছে দীর্ঘ ৪৩ বছর থেকে। এই পূজাকে কেন্দ্র করে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস শ্রদ্ধা জড়িয়ে আছে। দিনহাটা ২ নং ব্লক ছাড়াও কোচবিহারের বিভিন্ন প্রান্ত এমনকি জেলার বাইরের মানুষ এই পূজায় উপস্থিত হন।
প্রতিবছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এই পূজা হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে এই মন্দিরে দীর্ঘ চার দশক থেকে পুজো হয়ে আসছে। পূর্ব তান্ত্রিক মতেই এই পুজো হয়ে আসে। সোমবার সকাল থেকেই সেখানে সাহেবগঞ্জ, দিনহাটা থানার পুলিশ মোতায়েন করার পাশাপাশি প্রচুর পরিমাণে বিএসএফ উপস্থিত ছিলেন গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য। কাঁটাতার সীমান্তে দর্শনার্থীদের প্রবেশ এর আগে পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড জমা রেখে ঢুকতে দেওয়া হয়। কিন্তু গতবছর শুধুমাত্র ছিন্নমস্তা সৎকার সমিতির সদস্যদের উপস্থিতি সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয়েছিল পূজা। কোভিদ বিধিনিষেধের জন্য এবারও সমারোহে পূজা পালিত হচ্ছে না সে খবর শুনতে পেয়ে ভারাক্রান্ত বিভিন্ন এলাকার ভক্তবৃন্দরা।
Post a Comment