বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ ও তালা ভাঙ্গার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে - The News Lion

বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ ও তালা ভাঙ্গার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ  ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্ত করতে এসে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ ও তালা ভাঙ্গার অভিযোগ সিবিআইয়ের বিশেষ দলের বিরুদ্ধে। সোমবার দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা অঞ্চলে মৃত ভাজপা কর্মী হারাধন রায় তদন্তে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনঃ নির্মাণ করে সিবিআইয়ের এই দল। মঙ্গলবার সকালে আচমকাই তৃণমূল কর্মীদের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের বিশেষ দল। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূলকর্মীরা।


 বাড়ির মহিলাদের অভিযোগ এর পরেই কোন কথা না বলে সোজা সুজি সিবিআইয়ের বিশেষ দল ঘরে ঢুকে বিভিন্ন আলমারির তালা গুলি ভেঙে দেয় এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে খোঁজেন। বেশকিছু নথি তারা অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড নিজেদের সঙ্গে নিয়ে যান এমনকি বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ করেন পরিবারের লোকেরা। 


এমত অবস্থায় পরিবারের লোকজনের দাবি সিবিআইয়ের বিশেষ দলের প্রতিনিধিরা কোনরকম কারন ছাড়াই হঠাৎ করে তাদের ঘরে প্রবেশ করেন এবং ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু তছনছ করেন। তারা অভিযোগ করেন বাড়ির মহিলাদের আটক করে রীতিমতো হুমকি দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ যেভাবে সিবিআই তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থা করেছে ঘরবাড়ি তছনছ করেছে তা অত্যন্ত নিন্দনীয় বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই মোতাবেক কাজ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.