ধর্মায় টোটো চালকেদের পথ অবরোধ - The News Lion

ধর্মায় টোটো চালকেদের পথ অবরোধ

 


দি নিউজ লায়নঃ  যাত্রী তোলাকে কেন্দ্র করে শনিবার দুপুরে মেদিনীপুরের ধর্মায় টোটো চালক ও অটো চালকদের মধ্যে গোলমাল বেধে যায় । টোটো চালক বাপি অধিকারী জানান , এদিন তাঁরা যাত্রী নিয়ে আসার সময় ধর্মার মোড়ে আটো চালকরা জোর করে যাত্রীদের টোটো থেকে নামিয়ে দেন ।  যার ফলে গোলমাল বেধে যায় । তাঁরা রাস্তার উপর বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ।


অটো চালকরা জানান , এটা টোটো চলার রুট নয় । তাই তাঁরা বাধা দিয়েছেন ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বেশ কিছুক্ষন ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।যার ফলে সমস্যায় পড়েন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ।


টোটো ও অটো চালকদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয় পুলিশ ।সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর শহরে টোটো ও অটো চালকদের গন্ডগোলের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার হয়েছে ।যার ফল ভোগ করতে হচ্ছে মেদিনীপুর শহরের বাসিন্দাদের বলে নিত্যযাত্রীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.