নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক - The News Lion

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক

 


দি নিউজ লায়নঃ  স্নান করতে গিয়ে গড়বেতায় শিলাবতী নদীর  জলে ডুবে তলিয়ে এক যুবক।ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নম্বর ব্লকের দু'নম্বর সন্ধিপুর অঞ্চলের এন্না গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের নাম সুরজিৎ বেরা।তার বয়স আনুমানিক কুড়ি বছর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।তবে এখনো পর্যন্ত ওই যুবকের কোন খুঁজে পাওয়া যায়নি । 


ওই যুবকের পরিবারের পক্ষ থেকে  গড়বেতা থানার পুলিশ কে জানানো হয়।এর পর পুলিশের পক্ষ থেকে ওই যুবক কে উদ্ধারের জন্য   এনডিআরএফ কে জানানো হয়।  এনডিআরএফ এর টিম ঘটনা স্থলে এসে শিলাবতী নদীতে ওই যুবককে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা যায়নি ।অন্ধকার নেমে আসায় শনিবার তল্লাশি অভিযান বন্ধ করে দেয় এনডিআরএফ এর প্রতিনিধি দল।  রবিবার সকাল থেকেই ওই যুবকের সন্ধানে তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.