বক্সিরহাটে ডাকাতি, অস্ত্রশস্ত্র সহ আটক ২ - The News Lion

বক্সিরহাটে ডাকাতি, অস্ত্রশস্ত্র সহ আটক ২

 


দি নিউজ লায়ণঃ  ফিল্মি কায়দায় এক রেশন ডিলারের বাড়িতে বোম, অ্যাসিড ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট চালাল এক দল ডাকাত। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার শালবাড়ি বাজার এলাকায়। লুটপাট করে চলে যাওয়ার সময় স্থানীয় যুবকদের তৎপরতায় আটক ২ ডাকাত। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে কোচবিহার জেলার বক্সিরহাট থানার শালবাড়ি বাজার এলাকায় নিরেন কুমার নামে এক রেশন ডিলার এর বাড়িতে ঘটনাটি ঘটে। 


যদিও দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহাকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিক জ্যাম ইয়াং জিম্বার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে করা হচ্ছে ডাকাতির ঘটনার পুনঃ নির্মাণও। ডাকাতির উদ্দেশ্যে ভাঙচুর করা হয় ঘরে থাকা একাধিক আলমারি, গোদরেজ, খাট সহ একাধিক আসবাবপত্র। 


যদিও এই ঘটনায় রাতেই ভাঙচুর ও বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে বেশ কিছু স্থানীয় যুবক। ডাকাতি শেষে গাড়ি করে পালানোর সময় স্থানীয় যুবকদের তৎপরতায় অ্যাসিড, অস্ত্রশস্ত্র ও তাজা বোমা সহ, আটক করা হয় ২ ডাকাতকে। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজন ডাকাতকে আটক করা হলেও, পালিয়ে যেতে সক্ষম হয় বাকি ডাকাতরা। ডাকাতির অভিযোগে আটক করা দুই ডাকাতের বাড়ি, কোচবিহার ও দিনহাটা এলাকায় বলে প্রাথমিকভাবে জানাযায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.