ফাইলেরিয়া রোগ নির্ণয়ের ক্ষেত্রে শিশুদের নিয়ে স্বাস্থ্য শিবির - The News Lion

ফাইলেরিয়া রোগ নির্ণয়ের ক্ষেত্রে শিশুদের নিয়ে স্বাস্থ্য শিবির

 


দি নিউজ লায়নঃ মালদা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ফাইলেরিয়া রোগ নির্ণয়ের ক্ষেত্রে শিশুদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। সোমবার সকালে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় একটি হাইস্কুলে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ ডা: অমিতাভ মন্ডল সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্তারা। 


জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,  মূলত ছয় থেকে সাত বছর বয়সী শিশুদের রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলায় ফাইলেরিয়া রোগ নির্মূল করতে তিন বছর ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় শিশুদের মধ্যে এই রোগ নির্ণয়ের সার্ভে করা হচ্ছে। 

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দুই বছর যে পরীক্ষা করা হয়েছে তা অনেকটাই স্বাভাবিক। এই বছরেও শিশুদের মধ্যে পজিটিভ সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ফাইলেরিয়া মূলত মশাবাহিত রোগ। 


মশার কামড় থেকেই এই রোগ ছড়িয়ে পড়ে। কোন শিশু এই রোগে আক্রান্ত হলে বয়স বাড়ার সাথে সাথে তার প্রভাব বেশি হয়। গোদ রোগের আক্রান্ত হয় বড় হলে। তাই শিশু বয়সেই এই রোগ নির্ণয় নিয়ে শিবির করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। দুইদিন ব্যাপী চলবে এই রোগ নির্ণয় কর্মসূচি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.