ঝাড়্গ্রাম জেলা জুড়ে পালিত হল করম উৎসব
দি নিউজ লায়নঃ শুক্রবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে সরকারি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করম পরব অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে মেতে উঠেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। জঙ্গল থেকে করম ডাল কেটে মাথায় নিয়ে শোভাযাত্রা করে করম থানে নিয়ে আসা হয়। সেখানে নিষ্ঠা সহকারে কুড়মি সম্প্রদায়ের নিয়ম মেনে করম পূজা করা হয়। সেই অনুষ্ঠানে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ ।
কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর খুদমরাই করম উৎসব কমিটির পক্ষ থেকে জঙ্গল থেকে করম ডাল নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় ।সেই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সামিল হয়েছিলেন। ঝাড়্গ্রাম জেলা জুড়ে বেশ কয়েক জায়গায় সরকারিভাবে করম উৎসবের আয়োজন করা হয়। এছাড়া কুড়মি সমাজ এর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রথা মেনে করম উৎসবের আয়োজন করা হয়।

Post a Comment