এবার পুজোয় স্ত্রীকে ছেড়ে কিভাবে দিন কাটাবেন বলে ভাবছেন জয় সরকার
দি নিউজ লায়নঃ সংগীত জগতের একটি স্বনামধন্য নাম হল জয় সরকার। টেলিভিশনের একজন জনপ্রিয় সিঙ্গার হলেন জয় সরকার। নানান ভালো গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু তিনি যত দিন যাচ্ছে ততই হ্যান্ডসাম হয়ে উঠছেন।তবে এবার পুজোয়ে খুব ব্যস্ত জয় সরকার।দশটা থিমের পুজোর মিউজিক করার দায়িত্ব নিয়েছেন তিনি। ‘‘আমার মনে হয় ওই আঠেরো থেকে কুড়ি, এই বয়সটা দুর্গাপুজোর যা খুশি তাই ইচ্ছেমতো উড়ে যাওয়ার বয়স। নতুন প্রেম। নতুন জামা। নতুন আড্ডা। প্যান্ডেলে প্রেম সব ওই বয়সটার জন্য।
এ বছর শুধু খাব আর ঘুমোবো।এ বারের দুর্গাপুজো শুধু বিশ্রাম আর বিশ্রাম।’’ বললেন সঙ্গীত পরিচালক জয় সরকার। ‘‘নতুন জামা আলাদা করে এই সময় কেনা হয় না। এখন তো সারা বছরই কেনাকাটা চলে। আমি আসলে বাইরে শো থাকার জন্য টানা পনেরো-ষোলো বছর কলকাতায় পুজোতে থাকতাম না। তখন পুজোর কলকাতাকে ভীষণ মিস করতাম,’’তবে এ বার এই খাওয়া-ঘুমের প্ল্যানিংয়ে রাধুবাবুর দোকানের পাউরুটি স্ট্যু যেমন মাস্ট তেমনই শ্রীজাতর বাড়ির আড্ডাও মাস্ট।
‘‘সপ্তমীর দিন সম্ভবত শ্রীকান্তদা আসবে আর আমিও শ্রীজাতর বাড়ি আড্ডা মারতে যাব। কারণ সারা পুজোতেই লোপা শোয়ের জন্য বাইরে থাকবে।’’ তবে মা-বাবার সঙ্গে কিছু সময় অবশ্য এই পুজোর দিনগুলোয় থাকা হবে। ‘‘আর মা যদি ভাল-মন্দ রান্না করে...’’, যোগ করলেন জয়। সদ্যই আকৃতি কক্কর আর শানকে নিয়ে পুজোর অ্যালবামের কাজ করেছেন তিনি। এই অ্যালবাম তাঁর দুর্গাপুজোয় উপহার।

Post a Comment