একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার - The News Lion

একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  গলায় ফাঁস লাগানো অবস্থায় একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলপাহাড়ি থানার পচাপানি গ্রাম লাগুয়া জঙ্গলে। এদিন  স্থানীয় বাসিন্দার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত প্রেমিকের নাম মতিলাল প্রামানিক(২৪) এবং প্রেমিকার নাম দেবী মানকি(২১)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবী মানকির বাড়ি পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রাজাওলি গ্রামে।তার মামাবাড়ি বেলপাহাড়ির পচাপানি গ্রামে।এদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল।কিন্তু দুটি পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে নেবে না বলে জানা গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে। কাস্ট নিয়ে ছেলেটির  পরিবারের আপত্তি ছিল বলে জানা গিয়েছে পুলিশের একটি  সূত্রে।মতিলাল পেশায় রাজমিস্ত্রী।এই প্রেমিক যুগলের সম্পর্কের কথা গ্রামের মানুষ জনও জানতেন।তাদেরকে প্রায় এক সঙ্গে ঘুরতেও দেখেছেন স্থানীয়রা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার মতিলাল পুরুলিয়া জেলার রাজওলি গ্রাম থেকে দেবীকে নিয়ে এসেছিল নিজের পচাপানি গ্রামে।বিয়ে করার ইচ্ছে নিয়ে মতিলাল দেবীকে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে।কিন্তু মতিলালের পরিবার বিয়েতে মত দেয়নি বলে জানা গিয়েছে।তাদের দুজনকে গ্রামে রাত আটটা নাগাদ সাইকেলে ঘুরতে দেখা গিয়েছিল।এদিন  তাদের একই দড়িতে ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ বিশ্বজিৎ ঘোষ বলেন “ পরিবারের দিক থেকে বিয়েতে মত না থাকায় দুঃখে তারা আত্মঘাতী হয়ে হয়েছে বলে মনে করা হচ্ছে।পুলিশ দুটি আলদা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.