হাওড়ায় ভ্যাকসিনের উপর জোর - The News Lion

হাওড়ায় ভ্যাকসিনের উপর জোর

 


দি নিউজ লায়নঃ করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিনের উপর জোর দিতে হবে। আর সেই বিষয়টি মাথায় রেখে পুজোর আগেই হাওড়া জেলায় যোগ্য ভ্যাকসিন প্রাপকদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণে প্রতিদিন ৫০ হাজার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।


পুজো আসতে আর মাত্র মাসখানেকে বাকি। আর এর আগেই ভ্যাকসিন পাওয়ার যোগ্য ব্যক্তিদের প্রথম ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর জেলায় ভ্যাকসিন পাওয়ার যোগ্য লোকের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। ইতিমধ্যে ২০ লক্ষ লোককে ভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়া হয়েছে। যদি এখনও ১৫ লক্ষ লোকের ভ্যাকসিন নেওয়া বাকি। পুজোর আগেই এই সমস্ত লোককে প্রথম ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্লক স্বাস্থ্য দপ্তরে তোড়জোড় শুরু হয়েছে। যাতে অধিক সংখ্যক লোককে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া যায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই কাজ শুরু হয়েছে।


হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই মন্ডল জানান মজুদ ভ্যাকসিন এর উপর নির্ভর করে বর্তমানের প্রতিদিন আমরা গড়ে ৩০ থেকে ৩৫ হাজার লোককে ভ্যাকসিন দিতে পারছি। এখন আমরা প্রতিদিন ৫০ হাজার লোককে ভ্যাকসিন দেওয়ার টার্গেট দেখেছি। যদি আমরা এই টার্গেট পূরণ করতে পারি তাহলে পুজোর আগেই হাওড়া জেলায় আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.