আউশগ্রামের তৃণমূল নেতা খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ আউশগ্রামের তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে মহম্মদ পাপ্পু ও মহম্মদ ইমতিয়াজ নামে দুই দুস্কৃতীকে পুলিশ গ্রেফতার করলো। ঝাড়খণ্ডের জামতাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের ধরা হয় বলে জানা গিয়েছে। ধৃতরা খুনের ঘটনায় অস্ত্র সরবরাহ করেছিল বলে আপাতত জানতে পেরেছে পুলিশ। গত ৭ সেপ্টেম্বর খুন হন দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে তৃণমূলের প্রাক্তন অঞ্চল যুব সভাপতি চঞ্চল বক্সি। এই খুনের ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়।
৬ দিনের মাথায় পুলিশ গ্রেফতার করে দেবশালা অঞ্চল যুব তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েতের সদস্য আসানুর মণ্ডল, আর এক পঞ্চায়েত সদস্য মনির হোসেন মোল্লা এবং তৃণমূলের দেবশালা অঞ্চল সভাপতির ছেলে বিশ্বরূপ মণ্ডলকে। তাদের জেরা করে পুলিশ ভাতকুন্ডা গ্রামের আয়ূব খান নামে আরও এক তৃণমূল কর্মীকে। আয়ূব আসানুরের ছায়াসঙ্গী ছিল।
এরপর ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় চারজন সুপারিকিলার কাজে লাগানো হয়। তারা বাইকে চড়ে আউশগ্রামে এসে কাজ হাসিল করে চলে যায়।
চঞ্চল বক্সি খুনে সুপারিকিলার কাজে লাগানো হয় বলে জানতে পারে পুলিশ। তাদের সন্ধান করতে গিয়ে এই দুজনের নাম উঠে আসে। পুলিশ জানতে পেরেছে চঞ্চলকে খুনের জন্য সুপারিকিলারদের সঙ্গে ৬ লক্ষ টাকা রফা হয়েছিল ধৃত আসানুর মণ্ডলের।খুনের সময় চারজন সুপারিকিলার আউশগ্রামে এসেছিল।

Post a Comment