শারীরিক প্রতিবন্ধকতা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা করা হলো বালিতে - The News Lion

শারীরিক প্রতিবন্ধকতা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা করা হলো বালিতে

 


দি নিউজ লায়নঃ শারীরিক প্রতিবন্ধকতার কারণে এতদিন ভ্যাক্সিন নিতে না পারা প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য ভ্যাক্সিনের ব্যবস্থা করা হলো বালিতে। বৃহস্পতিবার ওই প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়। হাওড়া পুরনিগম, বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও বালি ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এদিন প্রথম পর্যায়ে ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্যারা স্পোর্টস খেলোয়াড়কে কোভিড ভ্যাক্সিন দেওয়া হয়।


 বালির কেদারনাথ আরোগ্য ভবনে ওই শিবির অনুষ্ঠিত হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরা নিজেরা এসে কোনও ভ্যাক্সিন কেন্দ্র থেকে এতদিন পর্যন্ত ভ্যাক্সিন নিতে পারেননি। এদের পক্ষ থেকে বালি ক্লাব সমন্বয় সমিতির সভাপতি ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় এবং হাওড়া পুরনিগমের উদ্যোগে বৃহস্পতিবার কেদারনাথ আরোগ্য ভবনে ওই প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য ভ্যাক্সিনের ব্যবস্থা করে দেন। এতে খুশি খেলোয়াড়রাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.