মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়ালি আশীর্বাদ জানালেন মুখ্যমন্ত্রী - The News Lion

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়ালি আশীর্বাদ জানালেন মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ   2021 সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যে সমস্ত কৃতী ছাত্র-ছাত্রী সম্মানের সাথে সফল হয়েছে নবান্ন সভাগৃহ  থেকে আজ তাঁদের সংবর্ধিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি এই সংবর্ধনা অনুষ্ঠানে সকল কৃতী ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার পাশাপাশি আগামীতে তাঁদের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী।


নদীয়া জেলায় 57 জন কৃতী ছাত্র ছাত্রী এদিন সংবর্ধিত হয়।রানাঘাট মহকুমায় সংবর্ধিত হয় 14জন কৃতী ছাত্র ছাত্রী।এদিন রানাঘাট মহকুমা শাসকের অফিসে কৃতী ছাত্র ছাত্রীদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়,

পুষ্পস্তবক,মানপত্র ও কিছু গিফট। ছাত্র ছাত্রীদের হাতে বৃহস্পতিবার এই সমস্ত সামগ্রী তুলে দেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার।রাজ্য সরকারের এইরকম সাধু উদ্যোগে খুশি ছাত্র ছাত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.