২৫ লাখের উন্নত মানের মাদকসহ গ্রেফতার ৪ পাচারকারী - The News Lion

২৫ লাখের উন্নত মানের মাদকসহ গ্রেফতার ৪ পাচারকারী

 


দি নিউজ লায়নঃ গ্রেফতার করে জেরা করতেই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের নাগাল্যান্ড যোগের হদিশ মিলতেই চোখ কপালে উঠে গেছে পুলিশ কর্তাদের।ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশ মহলে বলেই বিশেষ সূত্রে খবর।পাশাপাশি জোড়া  এলাকায় টানা তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার অধিক মূল্যের উন্নত মানের মাদক সহ এক এক করে ৪ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়়় মুর্শিদাবাদ পুলিশের একটি বিশেষ টিম।


 জেলার উত্তর প্রান্ত পাকুর রোড থেকে ধৃত ঐ আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডারা হলো  মৃণাল নাথ, নীরজ কুমার, ইশা শেখ ও ফরিদ শেখ। তাদের বাড়ি যথাক্রমে জলপাইগুড়ি সহ নাগাল্যান্ড এলাকায়। শেষ পাওয়া খবরে জানা যায় তাদের 'নারকটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিকস সাবস্টেন্স অ্যাক্ট' এ বিশেষ আদালতে তোলা হলে বিচারক ওই পাচারকারীদের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়াা হয়। এবিষয়ে জেলার এক উচ্চ পুলিশ আধিকারিক   বলেন, আমাদের টিম মাদক কারবারিদের উপর নজর রাখছিল। 


অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি চলছে"।  জানা গিয়েছে,  পাকুড় রোড সংলগ্ন একটি হোটেলে পুলিস হানা দেয়। হোটেলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিস। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পুলিসের প্রাথমিক অনুমান, নাগাল্যান্ড থেকে ঐ উন্নত মানের মাদক আমদানি করা হয়েছে। সেগুলো হাতবদলের উদ্দেশ্যেই তারা হোটেল ঘাঁটি গাড়ে। কিন্তু তার আগেই পুলিস তাদের পাকড়াও করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.