এটিএমে ডাকাতির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত - The News Lion

এটিএমে ডাকাতির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ    এক বছর আগে ঘটে যাওয়া সুজাপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতির ঘটনায় হরিয়ানা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে  আনলো কালিয়াচক থানার পুলিশ। ধৃত হরিয়ানার ওই ব্যক্তি সংশ্লিষ্ট এলাকাতেও একাধিক এটিএম লুটের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সূত্র ধরেই পুলিশ সুজাপুরের এটিএম ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ডকে ধরতে সক্ষম হয়েছে‌। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজেশ খান (৩৯)। তার বাড়ি হরিয়ানার কুলুম এলাকায়। 


২০২০ সালের ২০ আগস্ট কালিয়াচক থানার সুজাপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে ১০ লক্ষ টাকারও বেশি লুট করে কয়েক জন দুষ্কৃতী । এই ঘটনার পরে বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। তদন্তে পুলিশ হরিয়ানা এটিএম ডাকাতির মাস্টারমাইন্ড রাজেশ খানের  জড়িত থাকার বিষয়টি জানতে পারে। এরপরই কয়েকদিন আগে কালিয়াচক থানার পুলিশের একটি দল হরিয়ানা যায় এবং সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে কুলুম এলাকা থেকে অভিযুক্ত রাজেশ খানকে মালদায় গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.