ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য - The News Lion

ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের সিংপুর এলাকায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত কয়েকটি পোস্ট দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই পোস্টারে লেখা রয়েছে যেসব নেতারা ঘুষের টাকায় ভুড়ি মোটা করেছে তাদের জন্য জনতার দরবার খোলা হয়েছে। আবার কোন পোস্টারে লেখা রয়েছে শিক্ষিত বেকারদের লোন এর প্রলোভন দেখিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে ঠাট্টা খেলছেন, মনে রাখবেন আমরা আসছি ।


আবার আরও কোনো পোস্টারে লেখা রয়েছে এই অঞ্চল নিয়ে দিদিবেশি মাতামাতি করবেন  না, নচেৎ প্রতিশোধের আগুন লোকাল নেতাদের উপরে পড়বে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে বিনপুর থানার পুলিশ ।ঘটনাস্থলে এসে সিংপুর এলাকায় থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।তবে কারা ঐ পোস্টার লাগিয়েছে, কি কারনে লাগিয়েছে, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বিনপুর থানার পুলিশ। 


উল্লেখ করা যায় যে কয়েকদিন আগে ওই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছিল পুলিশ ,সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে তারা জানান। তাই ওই মাওবাদী পোস্টার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.