মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ - The News Lion

মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    বাগানের সুপারি চুরি দেখে ফেলায় এক মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহ গ্রাম পঞ্চায়েতের খাটোরা গ্রামের বানকখানা এলাকায়। মৃত মহিলার নাম গীতারানী সাউ (৬৬)। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে প্রতিদিনের মত সোমবার দুপুরে গীতারানী সাউ গরুকে ঘাস খাওয়ানোর জন বাড়ির পাশের সুপারি বাগানে ঘাস কাটাতে যায়। 


পরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বৃদ্ধা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে ডোমজুড় থানায় একটি নিখোঁজ ডাইরি করে। এদিকে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের বাগানে গেলে বাগানের মধ্যে থাকা একটি পাতকুয়োর মধ্যে গলার নলি কাটা মৃত অবস্থায় গীতারানী সাউকে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।


 মৃত বৃদ্ধার পরিবারের লোকজনের অভিযোগ প্রতিদিন ওই সুপারি বাগান থেকে দুস্কৃতীরা সুপারি চুরি করে। যেটা বৃদ্ধা বাড়িতে এসে বলত। তাদের সন্দেহ সোমবার দুপুরে বৃদ্ধা বাগানে ঘাস কাটার সময় দুস্কৃতীদের সুপারি চুরি দেখে ফেলায় তারা বৃদ্ধাকে খুন করে বাগানের পাতকুয়োয় ফেলে পালিয়ে গেছে। মৃত বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.