এবারে ছোটো মূর্তি বিক্রিতেই ভরসা মৃৎশিল্পীদের
দি নিউজ লায়নঃ এবারে ছোটো মূর্তি বিক্রিতেই ভরসা মৃৎশিল্পীদের। কারন এবছর কোনো বড় ক্লাবের অর্ডার পাননি শিলিগুড়ি কুমারটুলির মৃৎশিল্পীরা। ছোটো বা মাঝারি সাইজের মূর্তি বানিয়ে রেখেছেন, ক্লাবগুলো এসে নিজেদের পছন্দ ও বাজেট মতো কিনে নিয়ে যেতে পারে। শিলিগুড়ির কুমারটুলি উন্নয়ন সমিতির সভাপতি অধির পাল জানান, কোরোনার মহামারির জন্য সরকারের গাইড লাইন মেনে গত বছর থেকেই কোনো ক্লাব বড় করে পুজো করেনা।
যার জন্য পুজোর মরসুমে বড় অঙ্কের ক্ষতির সম্মুখিন হচ্ছেন কুমারটুলির বাসিন্দা। স্বাভাবিক পরিস্থিতিতে রথের পরেই সমস্ত বড় বড় ক্লাব কুমারটুলিতে এসে মুর্তির বায়না করে যেত। তাতে মৃতশিল্পিরা কাঁচামাল কেনার জন্য কিছুটা পুঁজি পেয়ে যেতেন। কিন্তু দু বছর ধরে পরিস্থিতি পাল্টে গেছে, ক্লাবগুলোর পক্ষ থেকে বায়না করা হয়না।
মৃৎশিল্পিরা নিজেদের ইচ্ছে ও সামর্থ মতো বড় ছোটো মুর্তি বানিয়ে রাখেন। ক্লাব সদস্যরা পছন্দ মতো কিনে নিয়ে যায়। অনেক সময় বিক্রিও হয়না। সেক্ষেত্রে মৃৎশিল্পিদের ক্ষতির সম্মুখিন হতে হয়। অন্যদিকে বায়না না হওয়ায় পুঁজির অভাবে মাটি ও অন্যান্য সামগ্রীর কিনতে পারেন না তাঁরা। কুমারটুলির শিব শিল্পালয়ের সনাতন পাল ও পুত্র স্বপন পাল বংশানুগত ভাবে মূর্তি বানিয়ে আসছেন।স্বপন পাল জানান, এখন ছোটো ছোটো ক্লাব, মন্দির বা বাড়ির পুজোর ওপরেই ভরষা।

Post a Comment