মালদায় ভাজপায় ভাঙন অব্যাহত, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের তিন ভাজপা সদস্যের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ মালদায় ভাজপায় ভাঙন অব্যাহত। ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন ভাজপা সদস্য যোগদান করলেন তৃণমূলে। তৃণমূলের জেলা কার্যালয়ে নূর ম্যানশন ভবনে সোমবার সন্ধ্যায় এই কর্মসূচিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ৭ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। ৬ টি আসনে জয়লাভ করে বিজেপি।
পঞ্চায়েতে দখল নেয় তৃণমূল। বিজেপির ৬জন সদস্যের মধ্যে তিনজন সদস্য যোগদান করলেন তৃণমূল। তৃণমূলে যোগদান কারী বিজেপি সদস্য পবিত্র মন্ডল বলেন, বিজেপি থেকে পাপ করেছিলাম কিন্তু গ্রামের মানুষকে পরিষেবা দিতে পারছিলাম না। তাই গ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে তৃণমূলে যোগদান করলাম উন্নয়নের সামিল হতে। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয় ও প্রলোভন দেখিয়ে এই ধরনের দলবদল করানো হচ্ছে।
বিজেপির এই অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি থেকে মানুষ তৃণমূলে যোগদান করছেন। রাজ্যজুড়ে যে উন্নয়ন চলছে তাতে বিজেপির কোন সদস্যই বিজেপিতে থাকবেন না তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

Post a Comment