কেশপুরে মাটির বাড়ি ভেঙে মৃত ৩ গবাদী পশু
দি নিউজ লায়নঃ টানা বৃষ্টির জেরে এবার প্রাণ গেল তিন গবাদিপশুর। মঙ্গলবার এর সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী কেশপুর বাসী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চরকা গ্রামে! গত দুই দিনের টানা বৃষ্টিপাতের জেরে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর নাগাদ কেশপুর ব্লক এর চরকা গ্রামের শেখ আশির উদ্দিন আলী নামের এক ব্যক্তির দোতলা মাটির বাড়িটির সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, আর সেই মাটির বাড়ির দেওয়ালের অংশেই চাপা পড়ে মৃত্যু হয় তিন গবাদিপশুর।
জানা গিয়েছে ওই তিনটি গবাদিপশু ওই বাড়ির সংলগ্ণ একটি গোয়াল ঘরে বাঁধা ছিল ।কিন্তু হঠাৎ এই বাড়িটি ভেঙে গোয়াল ঘরের ওপর বাড়ির দেওয়াল পড়ে যাওয়ার কারণেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন গবাদিপশুর। ঘটনার খবর পাওয়ার পরেই কেশপুর থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত হয় ঘটনাস্থলে। এর পরেই জেসিবি মেশিন দিয়ে মৃত ওই গবাদিপশুর দেহগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে প্রাণ হানির কোন ঘটনা ঘটেনি।কিন্তু ওই বাড়িতে থাকা সমস্ত কিছুই মাটি চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছে । যার ফলে ওই অসহায় পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান । কিন্তু ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেশপুর ব্লকের চরকা এলাকায়।

Post a Comment