দুই তৃণমূল কর্মীকে শোকজ করলেন যুব তৃণমূল - The News Lion

দুই তৃণমূল কর্মীকে শোকজ করলেন যুব তৃণমূল

 


দি নিউজ লায়নঃ দল বিরোধী কাজের জন্য তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে রাজেশ তন্ত্রী এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে শোকজের নোটিশ করলেন যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী। বুধবার কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন তিনি। তিনি বলেন, দলের এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে অঞ্চল সভাপতি ঘোষণা করেছেন। যা সম্পূর্ণ দল বিরুদ্ধ কর্মসূচি। কোন ক্ষমতা বলে তারা এই কাজ করলেন সেটা জানার জন্যই তাদের রাজ্য নেতৃত্বে নির্দেশে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।


 শোকজের উত্তর আশানুরূপ না হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সভাপতি। একইসাথে বিগত দিনের ইতিহাস ভুলিয়ে দিয়ে যুব তৃণমূল কংগ্রেস এবং মাদার তৃণমূল কংগ্রেস একত্রিত হয়ে কোচবিহার জেলায় সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দলীয় কাজ কর্ম পরিচালনা করবেন বলে জানান তিনি। দলে কোন রকম গোষ্ঠী কোন্দল নেই বলেও দাবি জানান কমলেশ বাবু। তিনি বলেন কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হতে হয় ঠিকই কিন্তু কোন গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেস নেই। আসন্ন দিনহাটা উপনির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলকে শক্তিশালী করে সংঘবদ্ধভাবে কাজ করার সংকল্প নিয়ে যুবশক্তি এগিয়ে যাবে বলেও জানান কমলেশ বাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.