সক্রিয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত - The News Lion

সক্রিয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ   সক্রিয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে  পরে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের আমিখালি এলাকায়। শেষ পাওয়া খবরে ঘটনা আক্রান্ত তৃণমূল কর্মী বিকাশ  যাদব ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ী বিক্রম পান্ডে নামে   অভিযোগ দায়ের করে। যদিও ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে তাকে শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। 


 স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ শহর এলাকার বাসিন্দা সক্রিয় তৃণমূল কর্মী পেশায় ব্যবসায়ী বিকাশ যাদব কে  পাড়ার একটি মুদিখানার দোকানের সামনে কাছ থেকে গুলি ছোড়ে অভিযুক্ত রাঙ্গা পান্ডে। ঘটনাচক্রে পিস্তল থেকে ছোড়া ওই গুলি দিকভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যায় তৃণমূল কর্মী সনোজ। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে এলাকায় জমিজমা কেনাবেচা সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত। এমনকি একে অপরের সঙ্গে ভালো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি নতুন জমি কেনা নিয়ে সনোজ একসাথে মনোমালিন্য শুরু হয় অভিযুক্ত বিক্রম পান্ডের।


 এদিন  ওই  দোকানের সামনে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে আচমকা তার চরমে পৌঁছায়। আর সেই সময় বিক্রম কোমর থেকে বন্দুক বের করে বিকাশ যাদব কে গুলি করে। আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তৃণমূল কর্মীকে উদ্ধার করে। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত বিক্রম পান্ডে। এ ব্যাপারে  তৃণমূল নেতা নিতাই সরদার  বলেন,"আমাদের দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.