পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার - The News Lion

পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের খাড় গম্ভীর এলাকার বাসিন্দা প্রায় ৬৫বছর বয়সী স্বদেশ রঞ্জন পাল সোমবার রাত প্রায় একটা থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকেরা চারিদিকে খোঁজাখুঁজি করলে তাকে কোথাও পাওয়া যায়নি। বিষয়টি সোমবার রাতেই ঘাটাল থানায় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় ।


মঙ্গলবার সকালে ঘাটালে থাকা এনডিআরএফ এর প্রতিনিধি দল ওই এলাকায় থাকা একটি বড়পুকুরে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে স্বদেশ রঞ্জন পালের মৃতদেহ উদ্ধার করে। কি করে তিনি ওই পুকুরে গেলেন তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঘাটাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.