এবার বড় পর্দায় সৌরভ
দি নিউজ লায়নঃ এবার বড় পর্দায় সৌরভ গাঙ্গুলী আসতে চলেছে 'দাদার' র বায়োপিক। বৃহস্পতিবার নিজে টুইট করে এই খবর জানিয়েছেন খোদ সৌরভ গাঙ্গুলী। লাভ ফিল্মসের ব্যানারে তৈরী হবে এই বায়োপিক। মূলত: ৯০ এর দশক থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়ার জার্নি এই ফিল্মে তুলে ধরা হবে। আজ সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি লভ ফিল্মও টুইট করে এই খবর জানিযেছে। সুত্রের খবর, ইতিমধ্যে এই নিয়ে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথাও বলেছেন প্রযোজক রঞ্জন ও অঙ্কুর গর্গ। সৌরভের নাম ভূমিকায় অভিনয় করতে পারেন রনবীর কাপুর।

Post a Comment