ভবানীপুরে উপনির্বাচনে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের - The News Lion

ভবানীপুরে উপনির্বাচনে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

 


দি নিউজ লায়নঃ   ভবানীপুরে উপনির্বাচন চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন ভবানীপুর থেকে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যসচিবের চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জী। পাশাপাশি, শুধু মাত্র ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন চেয়ে কীভাবে চিঠি লিখতে পারেন মুখ্যসচিব সেই বিষয়টি নিয়েও হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে সূত্রের খবর। 


যদি মুখ্যসচিবের চিঠিতেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে থাকে কমিশন তবে তা বাতিলের আবেদন করা হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানাল ডিভিশন বেঞ্চ।আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। আর উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ জটিলতা বাড়ছে। শুধু মাত্র ভবানীপুর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে বিরোধী দলের নেতাদের বারবার সরব হতে দেখা গেছে।


 এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যসচিব তাঁর এক্তিয়ার অতিক্রম করেছেন বলে অভিযোগ। মুখ্যসচিবের লেখা এই চিঠি যেন বাতিল করা হয় এমন দাবিও করা হয়েছে। ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে ভবানীপুরের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীসভার বৈঠকও শুরু করেছেন। তৃণোমূলের তরফে অবশ্য অভিযোগ করা হয়েছে মামলাকারী আইনজীবী বিজেপি ঘনিষ্ঠ। এখন আগামী সোমবার আদালতের রায়ের দিকেই নজর রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.