এবার অজানা জ্ব্বরের থাবা উত্তর দিনাজপুরেও
দি নিউজ লায়নঃ হু হু করে ছড়াচ্ছে নতুন জ্বর। মঙ্গলবারই স্বাস্থ্য়ভবনের তরফে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। রাজ্যে জেলায় জেলায় ভাইরাল জ্বরে কাবু শিশুরা। এবার অজানা জ্ব্বরের থাবা উত্তর দিনাজপুরেও। গত ২৪ ঘন্টায় জ্বর ও পেট ব্যাথার মতো উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে প্রায় ১৮ জন শিশু ভর্তির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও সহকারী সুপার অভীক মাইতি জানান, ২৪ ঘন্টায় জ্বর, পেট ব্যথার মতো উপসর্গ নিয়ে ১৮ জন শিশু ভর্তি হলেও এতে চিন্তার খুব একটা কারণ এখনও দেখা যাচ্ছেনা।
আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক বাচ্চারা প্রতি বছর জ্বর পেট ব্যথার মতো ভাইরাল রোগে আক্রান্ত হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে তাঁরা সেরেও যায়। এক্ষেত্রেও প্রাথমিক ভাবে জ্বরের কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনের ফলে সংক্রমিত জ্বর বলেই মনে করছেন চিকিৎসকেরা৷ দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবে। যদিও ২৪ ঘন্টায় এই জ্বরে আক্রান্তের ঘটনায় আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Post a Comment