মাকে খুন করে ঘরের মধ্যে দেহ পুতে রাখার অভিযোগ
দি নিউজ লায়নঃ বর্ধমানের পীরতলা ক্যানেল পাড়া এলাকায় মাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মাকে খুন করে ঘরের মধ্যে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল তিন বছর ধরে। ঘটনা জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করে এবং ঘরের মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। ছেলেকে আটক করেছে পুলিশ। কেন মাকে খুন করল ছেলে জিজ্ঞাসাবাদ করছেন বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম সুখবানা শেখ,বয়স৫৫। পুলিশ ছোট ছেলে নয়ন শেখ কে আটক করেছে।
নয়ন শেখ পুলিশের কাছে স্বীকার করেছে মাকে খুন করেছে সে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে বেশ কিছুদিন ধরে মায়ের সাথে ছেলের বিতর্ক এবং বছর অশান্তি চলছিল। এবং তার স্ত্রীর সাথে মায়ের অশান্তি চলছিল। তাই রাগের বসাতে মাকে একদিন ভোরবেলা পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করে ঘরের মধ্যে মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে রেখেছিল। গুরু দুর্গন্ধ যাতে না ছড়ায় তাই নিয়মিতভাবে ধূপকাঠি জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে ।এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং প্রচুর ধূপকাঠি উদ্ধার করেছে।
ওই মৃত মহিলার আরেক ছেলে শেখ রাজা জানিয়েছেন যে নয়নের স্ত্রীর সাথে গন্ডগোল হত এবং সেই স্ত্রী বাপের বাড়ি চলে যায় আমি বারবার বাড়িতে আনতে গিয়ে আসেনি। নয়নের স্ত্রী বলতো আমি বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে আমার স্বামী এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। পুলিশ আরও জানতে পেরেছে ছেলে নয়ন শেখ পরিকল্পিতভাবে মাকে খুন করেছে। মাকে মেরে ফেলার আগেই ঘরের মধ্যে মাটি খুঁড়ে রেখেছিল মৃত্ দেহ মাটির মধ্যে পুতে রাখার জন্য।

Post a Comment