স্টিল এক্সপ্রেস দাঁড় করিয়ে যাত্রীদের বিক্ষোভ - The News Lion

স্টিল এক্সপ্রেস দাঁড় করিয়ে যাত্রীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস। মঙ্গলবার টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস ঝাড়গাম স্টেশনে স্টপেজ দেওয়ার পর খড়গপুর এর উদ্দেশ্যে রওনা দেয় ।তখন সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনটি কে দাঁড় করিয়ে মানিকপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় ।যার ফলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় স্টিল এক্সপ্রেস। সরডিহা  স্টেশনে আগে ওই ট্রেন এর স্টপেজ ছিল। 


কিন্তু সেই স্টপেজ তুলে নেওয়া হয়েছে ।তাই ওই ট্রেন এর স্টপেজের দাবিতে ওই এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিক্ষোভ দেখায় বলে তারা জানান ।তারা বলেন এই এলাকার বেশিরভাগ মানুষই স্টিলএক্সপ্রেসের ট্রেনের উপর নির্ভরশীল ।দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ  সরডিহা স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস ট্রেন এর স্টপেজ তুলে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের।তাই মঙ্গলবার ওই ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর ফলে সমস্যায় পড়ে রেল যাত্রীরা।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও রেলের আধিকারিকরা।তারা বিক্ষোভ কারীদের  সাথে কথা বলেন । ওই এলাকার বাসিন্দারা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন রেল আধিকারিক দের হাতে।রেল পুলিশ  ও আধিকারিকরা বিক্ষোভকারীদের সাথে কথা বলে রেল অবরোধ তুলে দেয়। যার ফলে বেশ কিছুক্ষণ পর  স্টিল এক্সপ্রেস ট্রেন চালু হয়। ওই এলাকার বাসিন্দাদের দাবি সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে।  তাদের  দাবি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে তারা বাধ্য হবে বলে বিক্ষোভ কারীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.