ঝাড়গ্রামে গঠিত হলো কুড়মি মেডিকেল অ্যাসোসিয়েশন - The News Lion

ঝাড়গ্রামে গঠিত হলো কুড়মি মেডিকেল অ্যাসোসিয়েশন

 


দি নিউজ লায়নঃ   কুড়মি সমাজের পবিত্র করম পুজার দিন  শুক্রবার কুড়মি মেডিকেল অ্যাসোসিয়েশানের শুভ সূচনা হল।  প্রতিটা কুড়মি মানুষ জনের পাশে ২৪ ঘন্টা থাকার ঘোষনা ওই মেডিকেল সংগঠনের। সংগঠনের চেয়ারম্যান গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্র নাথ মাহাত, ভাইসচেয়ারম্যান ডাঃ আকাশ রঞ্জন মাহাত এবং সেক্রেটারি ডাঃজয়ন্ত মাহাত কে সাথে নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। 


সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত  জানান করমপুজো ইউথ ফুল নেস। নতুনের পুজো। এই পবিত্র করম পুজো নবপল্লব উৎসবের মধ্য দিয়ে প্রত্যেক মানুষের জীবনসভ্যতার নতুন আলোতে  উদ্ভাসিত হোক। সেই সঙ্গে তিনি বলেন কুড়মি  সম্প্রদায়ের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে।


অপর দিকে শুক্রবার ঝাড়গ্রামের জেলা শাসক এর উপস্থিতি তে জেলাশাসক দপ্তরে নিষ্ঠার সাথে করম পুজা অনুষ্ঠিত হয়।  সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক  জয়সি দাশগুপ্ত,গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত সহ বিশিষ্ট জনেরা।সারা ঝাড়গ্রাম জেলা জুড়েই শুক্রবার কুড়মি সম্প্রদায়ের মানুষজন ভক্তি ভরে এই করম উৎসব পালন করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.