কেশপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ব্লক উন্নয়ন আধিকারিক
দি নিউজ লায়নঃ অতি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলা। বাদ পড়েনি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরও। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর, বেশ কিছু অঞ্চল কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। আর সেই সমস্ত এলাকায় এদিন কেশপুরের নুন্যাবেড়িয়া, বেওচা, চক জ্যোতি, হেড়া, সাদেক মোহাম্মদ, গোপালচক, বাসুদেবপুর, পারুলিয়া সহ একাধিক গ্রাম পরিদর্শন করেন কেশপুর ব্লকের বিডিও দীপক ঘোষ এবং কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি।
শুক্রবার স্পিডবোটে চেপে কেশপুর ব্লক এর বন্যা কবলিত এলাকা গুলি ঘুরে দেখেন কেশপুর ব্লকের পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।তারা দুর্গত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।সেই সঙ্গে দুর্গত মানুষ দের সাথে তারা কথা বলেন।তারা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন।সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানান। কেশপুর ব্লকের আধিকারিকেরা ওই এলাকায় থাকা ত্রান শিবিরে থাকা দুর্গত মানুষেরা ঠিক ভাবে রয়েছেন কিনা ত্রান শিবিরে গিয়ে খোঁজ নেন।

Post a Comment