দেশের বেকার, কর্মহীনদের বেতনের ৫০ শতাংশ ভাতা দেবে কেন্দ্রে, জানুন বিস্তারিত
দি নিউজ লায়নঃ দেশের বেকার, কর্মহীনদের বেতনের ৫০ শতাংশ ভাতা দেবে কেন্দ্রে। করোনার জেরে দেশের বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। চিন্তায় ঘুম উড়েছে সেসমস্ত মানুষের। জীবনধারণের জন্য কোন পথ বেছে নেবেন ভেবে কুল পাচ্ছেন না অনেকে। আবার অনেকের নিজে কিছু করার ইচ্ছে থাকলেও অর্থের কিছু করতে পারছেন না। এই অবস্থায় বেকারদের ভাতা দেওয়ার জন্য 'অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনা' নামে একটি প্রকল্প শুরু করল কেন্দ্র সরকার। এই প্রকল্পটি পরিচালনা করে কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন।
কারা প্রকল্পের সুবিধা পাবেন?
যাঁদের পিএফ (PF) বা ইএসআই (ESI) কাটা হয় এমন বেসরকারি সংস্থা ও কারখানার কর্মচারীরা। মাসিক আয় ২১ হাজার টাকা বা তার কম হলেই এই সুবিধা পাবেন।
এই প্রকল্পের মেয়াদ কতদিন?
আগে ৩০ জুন ২০২১ পর্যন্ত এই প্রকল্প চলছিল। তা ৩০ জুন ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই প্রকল্পের আওতায় কারা?
৫০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় পড়বেন। একজন কর্মহীন বেকার ব্যক্তি ৩ মাসের জন্য এই ভাতার সুবিধা নিতে পারেন। তাঁর গড় বেতনের ৫০ শতাংশ দাবি করতে পারেন। কর্মহীন হওয়ার ৩০ দিন পর এই প্রকল্পে দাবি করা যেতে পারে।
কোথায় আবেদন করবেন?
-এই লিংকটিতে গিয়ে আবেদন করতে হবে। এখানে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম আসবে। যা পূরণ করে ESIC-র কাছাকাছি কোনও শাখায় জমা দিতে হবে। এর সঙ্গে ২০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নোটারি হলফনামাও থাকবে। স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে তাঁদের এই ভাতা দেওয়া হবে না। তবে কোনও ফৌজদারি মামলা থাকলে বা দুর্ব্যবহারের জন্য অফিস ছাড়লেও এই সুবিধা পাওয়া যাবে না। এর জন্য প্রকল্পের সুবিধা নিতে যোগ্য প্রমাণ দিতে হবে।

Post a Comment