নতুন ভারপ্রাপ্ত ডিজি নিযুক্ত হলেন মনোজ মালব্য
দি নিউজ লায়নঃ নতুন ভারপ্রাপ্ত ডিজি নিযুক্ত হলেন মনোজ মালব্য। আজ রাজ্যের বর্তমান ডিজি সি বীরেন্দ্র অবসর গ্রহণ করার পর মনোজ মালব্য নিযুক্ত হয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও কোনও নাম না আসায় মনোজ মালব্যকেই ডিজি হিসাবে নিযুক্ত করল নবান্ন।
সূত্রের খবর, রাজ্যের পাঠানো তালিকায় নাম ছিল মনোজ মালব্য, সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পাণ্ডের মতো অফিসারের। নবান্ন আগেই জানিয়েছিল আজকের মধ্যে কোনও নাম না এলে রাজ্যের তরফেই কার্যনির্বাহী ডিজির নাম ঘোষণা করে দেবে নবান্ন। আর সেই মতোই মনোজ মালব্যের নাম ঘোষণা করা হল রাজ্যের তরফে।
নিয়ম অনুযায়ী ৩ মাস আগে সিনিয়র অফিসারদের তালিকা পাঠাতে হয় রাজ্যকে। তবে দু’মাস আগেই রাজ্যের তরফে ২১ জন সিনিয়র অফিসারের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল বলে দাবি নবান্নের। সেই মতো বাছাই করে ৩ জনের নাম পাটানোর কথা কেন্দ্রের। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও নাম না আসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ নবান্ন।

Post a Comment