গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক - The News Lion

গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক

 


দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদের বেলডাঙা সংলগ্ন সাহাপুর এলাকায় প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেওয়াতেই গৃহবধূকে খুনের ঘটনায় শনিবার  ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সোনালী মহান্ত (৩৪)। ওই গৃহবধূর প্রেমিক সন্দীপ দাসকে গ্রেপ্তার করে এমনটাই জানতে পেরেছে পুলিস। জেরায় সে জানিয়েছে, তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। অথচ ওই গৃহবধূ তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু, পরিবারের চাপ থাকায় তার পক্ষে তাঁকে বিয়ে করা সম্ভব ছিল না। ওই গৃহবধূও নাছোড়বান্দা ছিলেন। 


সেই কারণে বুধবার রাতে পরিকল্পনামাফিক বাড়িতে গিয়ে বধূকে খুন করা হয়। সেই সময় গৃহবধূর বাড়িতে অন্য কেউ ছিল না। ওই গৃহবধূর সঙ্গে কয়েক বছর আগে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাঁর বাড়িতে সে প্রায়ই আসত। অনেকেই তাদের সম্পর্কের কথা জানত। গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ছিল না।  প্রসঙ্গত,  বাপের  বাড়ি থেকে  ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। পরিবারের লোকজন দাবি করেছিলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছিল। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিস জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.