শালবনির পিড়াকাটায় তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ - The News Lion

শালবনির পিড়াকাটায় তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা বাজারে ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নামে দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বিক্রি করে দেশের অর্থনৈতিক পরিকাঠামো শেষ করার চেষ্টা এবং ইডি সিবিআই-র মতো সংস্থাগুলিকে বিজেপি সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রতিবাদে  বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  রাজের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত  ,মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা , শালবনি ব্লক  তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ ও শালবনি ব্লকের সহ-সভাপতি কাশেম খান , শালবনি  পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি সহ আরো অনেকে। 


এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃবৃন্দরা, প্রতিটি অঞ্চলের নেতৃত্ব গণ ও সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তাই দেশের লাভ জনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ।কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে ।


তিনি বলেন  ক্ষমতায় আসার সময় ভারতবাসীকে আছে দিনের স্বপ্ন দেখেছিলেন চাওয়ালা নরেন্দ্র মোদি। কিন্তু ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছেন। তাই ভারতবর্ষের মানুষ আচ্ছা দিনের স্বপ্ন ভুলে গিয়ে কিভাবে আগামী দিনে বাঁচবে তা নিয়ে চিন্তায় পড়েছেন। একদিকে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের  মূল্যবৃদ্ধি হচ্ছে। সেদিকে কোন নজর নেই কেন্দ্র সরকারের ।


অথচ দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। তিনি বলেন আগামী দিনে শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে। তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.