কংগ্রেসে যোগ দিতে পারেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার
দি নিউজ লায়নঃ কংগ্রেসে যোগ দিতে পারেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। ইতিমধ্যেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতও করেছেন কানহাইয়া। কংগ্রেসের এক শীর্ষ নেতা জানাচ্ছেন, কানহাইয়াকে নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে দলের, যা বাস্তবায়িত করা হবে।
বিহারে খুব শিঘ্রই নয়া প্রদেশ সভাপতি ঘোষণা করতে পারে কংগ্রেস। তারপরেই হয়ত কংগ্রেসের হাত ধরবেন কানহাইয়া কুমার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন কানহাইয়া। যদিও তিনি পরাজিত হন।
এরপর বিহারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও সিপিআই-এর হয়ে তারকা প্রচারকের ভূমিকাও পালন করেন তিনি। তাঁর সভাতেও বেশ ভি়ড় দেখা যায়। সেক্ষেত্রে এমনই একটি জনপ্রিয় মুখকে দলে যুক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।
কংগ্রেস সূত্রে খবর, বিহার বিধানসভা নির্বাচনের সময়ই কানহাইয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তখন তা সম্ভব হয়নি।

Post a Comment