করোনা আতঙ্কের মাঝেই এবার উত্তরবঙ্গ হানা দিল জাপানি এনসেফ্যালাইটিস ও স্ক্রাব টাইফাস
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গ জুড়ে শিশুদের জ্বর ,সর্দি ও কাশিতে আক্রান্ত সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। করোনা আতঙ্ক এখনও পিছু ছাড়েনি দেশবাসীর। তবে বিশেষজ্ঞদের মতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। বলা হচ্ছে এই ঢেউয়ে বিশেষ করে শিশুরা আক্রান্ত হবে বেশি। তবে এই আতঙ্কের মধ্যেই এবার উত্তরবঙ্গে স্ক্রাব টাইফাস ও জাপানি এনসেফ্যালাইটিসের হানা ঘুম করেছে শিশুদের মা-বাবাদের।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলার বহু শিশু জ্বরে আক্রান্ত হচ্ছে । প্রতিদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হচ্ছে বহু শিশু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন ডেঙ্গু, ১ জন জাপানি এনসেফালাইটিস ও ৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত।

Post a Comment