- The News Lion

 


দি নিউজ লায়নঃ  বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর।কাল বলিউডের অন্য সব তারকাদের মতো গণেশ চতুর্থী উদযাপন করেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। আর তাঁদের ছোটে নবাব তৈমুর আলি খান বাদ পড়বেন কেন। মা-বাবার সঙ্গে এই স্টার কিডও গতকাল উদযাপন করেছে গণেশ চতুর্থী।   


বলিউড বাবলের খবর, এ বার সাইফ-কারিনা দম্পতি গণপতি বাপ্পাকে ঘরে স্বাগত জানান। গণেশ চতুর্থী উদযাপনের ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন কারিনা কাপুর। সেখানে তাঁর সঙ্গে স্বামী সাইফ ও সন্তান তৈমুরকে দেখা যাচ্ছে।  


ছবিতে দেখা যাচ্ছে, গণেশের সামনে প্রণতি জানাচ্ছেন সাইফ ও কারিনা। মা-বাবার সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছে তৈমুর। এই খুদে তারকাকে সাদা কুর্তা ও পায়জামায় দেখা যাচ্ছে।   

এ বার কাজের প্রসঙ্গে আসা যাক, কারিনা কাপুরকে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে, যেখানে অভিনয় করছেন আমির খান, নাগা চৈতন্য ও মোনা সিং। আর গতকাল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সাইফ আলি খানের ‘ভূত পুলিশ’।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.