গাড়ির চাকা খুলে দুর্ঘটনা, নিহত 3
দি নিউজ লায়নঃ কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত রুইডাঙা আটপুকুরি এলাকায় সোমবার দুপুর দুটো নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। স্থানীয় সূত্রে জানা গেছে জয়গাঁ থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল গাড়িটি, গাড়িতে 6 জন ছিল, তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে , ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে বাকি দুজনের মৃত্যু হয় , বাকি তিনজনের মধ্যে একজনকে কোচবিহারের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । স্থানীয় গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় গাড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর অতিরিক্ত গতির জন্য কোন ভাবে গাড়ির চাকা খুলে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি ডোবায় গিয়ে পড়ল এ দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় তিনজনের পরে পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় গাড়ি থেকে তোলা হয় এবং তিনজনের মৃতদেহ উদ্ধার হয় আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি পরীক্ষা করা হবে পরবর্তীতে তখনই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

Post a Comment