আর্সেনিকমুক্ত পানীয় জলের সমস্যা সমাধানে ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক - The News Lion

আর্সেনিকমুক্ত পানীয় জলের সমস্যা সমাধানে ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক


দি নিউজ লায়নঃ এলাকার আর্সেনিকমুক্ত পানীয় জলের সমস্যা সমাধানে ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা তথা মোথাবাড়ির বিধায়ক  সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচকের আর্সেনিকের প্রকোপ কমাতে ইতিমধ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার । রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০১ টি জায়গায় তৈরি হতে চলেছে কমিউনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বলে  জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। 


সোমবার দুপুরে কালিয়াচক ২ ব্লকের কমিউনিটি হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী ছাড়াও কালিয়াচক ১ও ২ ব্লক প্রশাসনের কর্তা এবং পিএইচই দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন।মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, খুব শীঘ্রই আর্সেনিকমুক পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তার আগে এই বিধানসভা কেন্দ্রের ১০১ একটি জায়গায় কমিউনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 


এজন্য রাজ্য সরকার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ওই ট্রিটমেন্ট প্লান্টগুলি তৈরি করার ক্ষেত্রে জমির প্রয়োজন । সেই বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিনের বৈঠকে ব্লক প্রশাসনের সঙ্গে খুব আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্ত এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা পাবেন সাধারণ মানুষ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.