মেদিনীপুর শিশু উদ্যান এর উদ্বোধন করলেন রেশমি কমল
দি নিউজ লায়নঃ বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেতরে একটি ফুড ক্যান্টিন এর উদ্বোধন করলেন জেলা শাসক রশ্মি কোমল ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার , মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু ।
এই ক্যান্টিনে সাধারণ মানুষ থেকে, ডাক্তারি পড়ুয়ারাও আসতে পারবেন। করোনাকালে গৃহবন্দি থাকায় শিশুদের মানসিক অবস্থা বিপর্যস্ত, সেই অবস্থা থেকে রেহাই দিতে, নতুন সাজে সজ্জিত হয়ে বুধবার থেকে খুলে দেওয়া হলো মেদিনীপুর শহরে, শিশুদের একমাত্র বিনোদনকেন্দ্র অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। জেলা প্রশাসনের অধীনে থাকা এই শিশুউদ্যানটি করোনা আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর বুধবার সেই শিশু উদ্যান খুলে দেওয়া হল। বুধবার নবরূপে সুসজ্জিত শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক ডাক্তার রশ্মি কমল ।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি , মেদিনীপুর পৌরসভার প্রশাসক বোর্ড এর চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। জেলাশাসক রেশমি কমল মেদিনীপুর শিশু উদ্যান টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর ঘুরে দেখেন ।সেই সঙ্গে তিনি বলেন এখন থেকে প্রতিদিন এই শিশু উদ্যান এ শিশুরা এসে আনন্দ উপভোগ উপভোগ করতে পারবে। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ।তাই করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হাওয়ায় শিশু উদ্যানটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে বলে তিনি জানান। বুধবার শিশু উদ্যান টি আনুষ্ঠানিকভাবে শিশুদের জন্য খুলে দেওয়া হয় ।যার ফলে খুশি মেদিনীপুর শহরের শিশু ও তাদের অভিভাবকরা।

Post a Comment