নারায়নগড়ে যুব তৃণমূলের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন
দি নিউজ লায়নঃ বুধবার ৮ ই সেপ্টেম্বর নারায়ণগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্দ্যোগে বেলদা গঙ্গাধর একাডেমীতে রাজনৈতিক কর্মী সম্মেলন এর আয়োজন করা হয়।ওই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্তঅট্ট,জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ ,জেলা এস টি সেলের সভাপতি ভদ্র হেমরম,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ, ব্লক তৃনমূল যুব সভাপতি সুভাষ রায় চৌধুরী , ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসম চক্রবর্তী সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব বৃন্দ। তৃণমূল যুব কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে নারায়ণগড় এর বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন শুধু বাংলা নয় আগামী দিনে সারা ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তৃণমূল কংগ্রেস।
বিজেপি নামক সর্বনাশা দলটিকে ভারতবর্ষের মানুষ আগামীদিনে ভারত বর্ষ থেকে বিদায় জানাবে ।তাই তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের সক্রিয় ভাবে তিনি কাজ করার আহ্বান জানান ।ওই কর্মী সম্মেলনে তিনি বলেন আগামী দিনে বেলদা পৌরসভা হবে। রাজ্যে যদি নতুন পাঁচটি পৌরসভা হয় তার মধ্যেও বেলদার নাম থাকবে ।যদি তিনটি পৌরসভা হয় তার মধ্যেও বেলদার নাম থাকবে। বেলদা কে পৌরসভার করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে। তাই রাজ্য সরকার বিবেচনা করে বেলদা কে পৌরসভা হিসেবে খুব শীঘ্রই ঘোষণা করবে বলে তিনি আশা করেন।
তাই তিনি ওই সভায় উপস্থিত সকলকে দলের উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য মানুষের পাশে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন কোন বিভেদ নয় ,কোনো হিংসা নয়, আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। কোথাও যদি কোনো উন্নয়ন এর কাজ থমকে থাকে সেই উন্নয়নের কাজ দ্রুত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। দলে কোনো বিভেদ করা চলবেনা । দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ এগিয়ে এলে আরো উন্নয়ন হবে। তাই তিনি তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের হাতে হাত মিলিয়ে নারায়ণগড় বিধানসভা এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

Post a Comment