তৃণমূকে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না, জুন মালিয়া
দি নিউজ লায়নঃ বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মহিলা কর্মী সভার আয়োজন করা হয় ।ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় ,সভাপতি সুজয় হাজরা ,মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ,তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ ও আশীষ চক্রবর্ত্তী,জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা শিট ,মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় সহ আরো অনেকে।
মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজিত কর্মীসভায় মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া বলেন কেন্দ্রের বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে। তাই সিবিআই ইডির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে চুপ করে বসিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সিবিআই, ইডির ভয়ে ঘরে বসে থাকবে না ।তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিল আগামী দিনে ও থাকবে। তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় নয় আগামী দিনে গোটা ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করবে। কেন্দ্রের বিজেপি সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।
তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে ।তাই বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে। সেই সঙ্গে তিনি বলেন লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করে সারা বাংলার মেয়েদের সম্মান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-বোনেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলেন আপনারা পাড়ায় পাড়ায় যাবেন মা বোনেদের সাথে কথা বলবেন ।
তাদের কোনো সমস্যা আছে কিনা তা জানার চেষ্টা করবেন। সেই সঙ্গে তিনি বলেন বাংলার মানুষ যেমন বিজেপিকে বিধানসভা নির্বাচন প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও শুধু ত্রিপুরা নয় ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের বিধায়কও নেতৃত্বদের মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলের তোড়া উত্তরীয় স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Post a Comment