ওভারলোডিং বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, দীনেশ কুমার - The News Lion

ওভারলোডিং বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, দীনেশ কুমার

 


দি নিউজ লায়নঃ  ওভারলোডিং বন্ধ করতে প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এজন্য নবান্ন থেকে  প্রতিনিয়ত জেলার পুলিশ সুপারদের সতর্ক করা হচ্ছে । পশ্চিম মেদিনীপুর জেলায় খেমাশুলি , নারায়ণগড় , ডেবরা এই তিনটি নাকা চেকিং পয়েন্টে ওভারলোডিং রুখতে দিনরাত কড়া নজরদারি চালানো হচ্ছে বলে মঙ্গলবার পুলিশ সুপার এর কার্যালয়ে  সাংবাদিকদের জানান পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ।তিনি জানান  ওভারলোডিং রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে ।


 জুলাই  ও  আগস্ট  এই  ২ মাসে নাকা চেকিং পয়েন্ট গুলিতে ওভারলোডিং বহু গাড়ি আটক করে ১৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে ।পুলিশ সুপার দীনেশ কুমার জানান , ভিন রাজ্য থেকে আসা ট্রাক , লরি নির্দিষ্ট পরিমানের অনেক বেশি মাল নিয়ে রাজ্যে ঢুকছে । এরফলে রাস্তার ক্ষতি হচ্ছে ।একজেলা থেকে অন্য জেলায় যাওয়া বালি , পাথর , মোরাম বোঝাই গাড়ির ক্ষেত্রেও ওভারলোডিং থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাই ওভারলোডিং বন্ধ করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.