দুই হনুমানের তাণ্ডবে আতঙ্কিত চন্দ্রি এলাকার বাসিন্দারা - The News Lion

দুই হনুমানের তাণ্ডবে আতঙ্কিত চন্দ্রি এলাকার বাসিন্দারা

 


দি নিউজ লায়নঃ  দুটি হনুমানের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই দুটি হনুমান ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কখনো দোকানে ঢুকে পড়ছে,আবার কখনো গৃহস্থের বাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়েছে। যার ফলে রীতিমতো ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।দুটি হনুমানের তাণ্ডবে দোকান ছেড়ে পালিয়ে হনুমানের হাত থেকে রক্ষা পায় দোকানদারেরা। 


তেমনি বাড়ির ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয় হনুমান দুটি বলে স্থানীয় বাসিন্দারা জানান ।ওই এলাকার বাসিন্দারা জানান খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মীরা । কিন্তু বহু চেষ্টা করেও তারা দুটি হনুমানকে আয়ত্তে নিয়ে আসতে পারেনি ।যার ফলে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুটি হনুমান। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা ।কিভাবে ওই দুটি হনুমান কে আয়ত্তে নিয়ে আসা যায় তা নিয়ে চিন্তায় পড়েছে বনদপ্তর। কিন্তু ওই দুটি হনুমানের তাণ্ডবে গ্রামবাসীরা কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.