নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চায়ের দোকানে, মৃত ৩, আহত ৪ - The News Lion

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চায়ের দোকানে, মৃত ৩, আহত ৪

 


দি নিউজ লায়নঃ  নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চায়ের দোকানে মৃত ৩, আহত ৪l  হুগলির ডানকুনি মোল্লাবেরে দিল্লী রোডের ঘটনাl স্থানীয়দের অভিযোগ দ্রুতগতিতে আসা ম্যাটাডোরটি রাস্তার  পাশে একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়।আহতরা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি।আজ সকালে দিল্লী রোডের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল কয়েকজন।হঠাৎ সেখানে ঢুকে পরে গাড়িটি।


ডানকুনি থানার পুলিশ গিয়ে হত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।মৃতদের নাম আব্দুল খালেক(৭১),মিন্টু বাগ(৪৪), জুম্মান মল্লিক(৭৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ম‍্যাটাডোরের চালক ঘুমিয়ে পড়ার জন্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আপাতত ম্যাটাডোর চালক এবং খালাসিদের আটক করা হয়েছে গাড়িটি পরীক্ষা করে দেখা হবে তাতে কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.