বাগনানে দুয়ারে শিবিরে আসা মহিলাদের হাতে তুলে দেওয়া হল লক্ষ্মীর ভাঁড় - The News Lion

বাগনানে দুয়ারে শিবিরে আসা মহিলাদের হাতে তুলে দেওয়া হল লক্ষ্মীর ভাঁড়

 


দি নিউজ লায়নঃ উদয়নারায়নপুরের পর এবার বাগনানের চন্দ্রভাগের দুয়ারে শিবিরে আসা মহিলাদের হাতে লক্ষ্মীর ভাঁড় তুলে দেওয়া হল। এদিন মহিলাদের হাতে লক্ষ্মীর ভাঁড় তুলে দেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে সবথেকে আকর্ষনীয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আর এই প্রকল্পের সুবিধা নিতে প্রতিদিন প্রতিটি দুয়ারে সরকার শিবিরে মহিলাদের ভিড় উপচে পড়ছে। সম্প্রতি মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আরও আকর্ষণীয় করে তুলতে উদয়নারায়ণপুরের শিবির থেকে মহিলাদের হাতে লক্ষীর ভাঁড় তুলে দেওয়া হয়। 


আর এবার বাগনানের চন্দ্রভাগ অঞ্চলের দুয়ারে সরকার শিবির থেকে মহিলাদের হাতে লক্ষীর ভাড় তুলে দেওয়া হল। এদিন মহিলাদের হাতে লক্ষীর ভাড় তুলে দেওয়া প্রসঙ্গে বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানান গ্রামবাংলায় টাকা জমানোর জন্য লক্ষীর ভাড়ের প্রচলন আছে। আর প্রাচীন এই রীতি কে উৎসাহ দিতে আজ আমি মহিলাদের হাতে লক্ষীর ভাঁড় তুলে দিলাম। অন্যদিকে লক্ষীর ভাড় হাতে পেয়ে খুশি মহিলারা। তাদের মতে বিধায়কের এই উদ্যোগ তাদের পুরানো অভ্যাস ফিরিয়ে আনবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.