বকেয়া বেতনের দাবিতে হাসপাতালের সাফাই কর্মীদের অবস্থান বিক্ষোভ - The News Lion

বকেয়া বেতনের দাবিতে হাসপাতালের সাফাই কর্মীদের অবস্থান বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  ২মাসের বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ বসলেন কোচবিহার এমজেএন হাসপাতালের কোভিড বিভাগের সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কোভিড বিভাগের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেন ।তাদের অভিযোগ , করোনা প্রথম থেকে কোভিড বিভাগে কাজ করে আসছেন ।


তাদের বেতন নিয়ে বরাবরই সমস্যায় পড়তে হয় । এর আগেও আন্দোলন করেই তাদের বেতন পেয়েছিলেন তারা । আবারও গত ২ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না ।এই অবস্থায় তারা বিষয়টি কোচবিহার মহারাজ জীতেন্দ্র নারায়ন মেডিক্যাল কলেজ হাসপাতালে কৃতিপক্ষ থেকে শুরু করে ঠিকাদার কাছে গিয়ে কোন কাজ হয়নি। বর্তমান তাদের পরিবার চালানো মুশকিল হয়ে গিয়েছে ।তাই তারা বাধ্য হয়ে আন্দোলন নেমেছেন ।

        এই বিষয় নিয়ে কোচবিহার মহরাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে MSVP ডক্টর রাজিব প্রসাদ বলেন, সমস্যা হয়েছে । তবে আজকের মধ্যে সমস্য সমধান হয় যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.